ভর্তির নিয়ম
- শিক্ষার্থীদের সরকারি ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে এবং পাস করতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই প্রতিষ্ঠানের সকল নিয়ম মানতে হবে।
- এসএসসি ও এইচএসসির মূল কাগজপত্র জমা দিতে হবে।
- ভর্তি পরীক্ষার ফলাফল-পত্র জমা দিতে হবে SSC বিজ্ঞান (GPA 3.0) IHT/MATC কোর্সে পড়ার জন্য বাধ্যতামূলক।
- IHT/MATC কোর্সের জন্য ৫ বছরের বেশি অধ্যয়নের বিরতি অনুমোদিত নয়।
- নার্সিং কোর্সে পড়ার জন্য HSC (GPA 3.0) বাধ্যতামূলক।
- নার্সিং কোর্সের জন্য ৩ বছরের বেশি অধ্যয়নের বিরতি অনুমোদিত নয়।
- ভর্তির সময় অভিভাবক অবশ্যই উপস্থিত থাকতে হবে।
- ইনস্টিটিউটে প্রদত্ত ফি ফেরত দেওয়া হবে না।
- ছাত্রছাত্রীদের কলেজ হোস্টেলে থাকতে হবে।
শর্তাবলি
- প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- নীতিমালা “বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি নীতিমালা, ২০২৪” অনুযায়ী ০৩ মে, ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত অভিন্ন ভর্তি পরীক্ষায় নুন্যতম ৪০ নম্বর প্রাপ্ত উত্তীর্ণ প্রার্থীরা নার্সিং কলেজে ভর্তির জন্য গণ্য হবেন।
- নীতিমালা অনুযায়ী অভিন্ন ভর্তি পরীক্ষায় অকৃতকার্য (অনুত্তীর্ণ) প্রার্থীগণ বেসরকারি কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন না।
- প্রার্থীকে অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারি হতে হবে। প্রয়োজনে মেডিকেল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
- মেয়ে প্রার্থীগণ সরাসরি কলেজে অথবা অনলাইনে ৫০০/- (পাঁচশ) টাকার বিনিময়ে ভর্তি ফরম পূরণ করে পরবর্তি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
- আসন সীমাবদ্ধতার জন্য ছেলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অবশ্যই অনলাইনে বা কলেজে এসে ৫০০/- (পাঁচশ) টাকার বিনিময়ে ফরম পূরণ করে ভর্তির আবেদন করতে হবে। ভর্তি আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাইয়ের পর ভর্তির জন্য গণ্য বলে বিবেচিত হবেন।
- ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে যে কোন সময় ভর্তি বাতিল হবে।
ভর্তির সময় নিম্ন লিখিত কাগজ সমুহ অবশ্যই জমা প্রদান করতে হবে যা কোর্স চলাকালীন সময়ে নুন্যতম ১ বছর কলেজ কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকবে।
| ক্রম | কাগজ-পত্রের বর্ণনা | আসল কপি | ফটোকপি |
| ০১ | এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্র | ১টি | ২ সেট |
| ০২ | এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র | ১টি | ২ সেট |
| ০৩ | এইচএসসি/সমমান পরীক্ষার সনদপত্র | ১টি | ২ সেট |
| ০৪ | এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র | ১টি | ২ সেট |
| ০৫ | ভর্তি পরীক্ষার প্রবেশপত্র | ১টি | ২ সেট |
| ০৬ | ভর্তি পরীক্ষার ফলাফল | ১টি | ২ সেট |
| ০৭ | NID/ডিজিটাল জন্মসনদ | – | ২ সেট |
| ০৮ | পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি | ২টি | – |
বিশেষ দ্রষ্টব্য:
- এইচএসসি/সমমান পরীক্ষার সনদপত্র না থাকলে নিজ নিজ কলেজ হতে প্রদত্ত প্রশংসাপত্র দাখিল করতে হবে।
- NID বা ডিজিটাল জন্মসনদে স্থায়ী ঠিকানা উল্লেখ না থাকলে বিশেষ ক্ষেত্রে নিজ এলাকার জনপ্রতিনিধি স্বাক্ষরিত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
- ফরম ফি এবং ভর্তি ফি অফেরতযোগ্য।